উজ্জ্বল ত্বক পেতে ঘরে বসেই বানাতে পারেন এই ৪টি প্যাক

এফএনএস লাইফস্টাইল | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১২ এএম
উজ্জ্বল ত্বক পেতে ঘরে বসেই বানাতে পারেন এই ৪টি প্যাক

মুখে রোদে পোড়া দাগছোপ, ব্রণ বা ত্বকের শুষ্কতা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। ত্বকের যত্ন নিতে সবসময় পার্লারে যেতে হবে এমন নয়। ঘরেই থাকা কিছু পরিচিত উপকরণ দিয়ে সহজেই ত্বকের যত্ন নেওয়া যায়। এর মধ্যে বেসন হতে পারে বেশ কার্যকর একটি উপাদান। বেসন ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। তবে শুধু বেসন ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই বেসনের সঙ্গে এমন কিছু উপকরণ মিশিয়ে নেওয়া যেতে পারে, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে এবং ত্বককে নরম ও উজ্জ্বল দেখাতে পারে। ঘরেই বেসন দিয়ে তৈরি করতে পারেন এই চার ধরনের প্যাক-


বেসন ও হলুদের প্যাক

এক চা চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া, দুধের সর ও সামান্য অলিভ তেল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।


বেসন, মধু ও গোলাপজল

এক চামচ বেসনের সঙ্গে এক চা চামচ মধু ও এক চামচ গোলাপজল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মুখ ও গলায় লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই হালকা হাতে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে।


বেসন ও বাদামের তেল

বেসনের সঙ্গে বাদামের তেল অথবা দুধের সর ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে প্রায় ১০ মিনিট রাখুন। শুকিয়ে যাওয়ার আগেই পানি দিয়ে ধুয়ে ফেলুন। যাদের ত্বক খুব শুষ্ক, তাদের জন্য এই প্যাকটি উপকারী হতে পারে।


বেসন, টমেটো ও হলুদ

এক চা চামচ বেসনের সঙ্গে সামান্য হলুদ গুঁড়া ও এক চামচ টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।