শেরপুরে বাল্যবিবাহ নিরোধ, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও পাচার রোধে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার শরীরচর্চা শিক্ষক মাহমুদুল্লাহ কাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেরপুর পোরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সমাজসেবা অফিসার নাঈম হাসান, শেরপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার সভাপতি আলী হাসান, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ, শিক্ষার্থী ইসরাত জাহান ও রুহুল আমিন সাগর। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী আসওয়াদ।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উক্ত সচেতনতা মুলক সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে। সেই সাথে যুব সমাজ কে মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসতে হবে। প্রশাসন সব সময় সজাগ আছে, আপনাদের সহযোগিতা ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব না।