ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এরফান উদ্দিনের সাথেউপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দর শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
তিনি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। কমিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করতে আশ্বস্ত প্রদান করেন ।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দের সাথে পরিচিত হন সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী বিশ্বনাথ আনন্দ । সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ চন্দ্র পাল,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া,ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ ও কমিটির সদস্য মাওলানা আবুবকর ভূইয়া, শ্রীঘর এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ও সদস্য মোহাম্মদ আলী,হোমিওপ্যাথি চিকিৎসক ও সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সদস্য দিল রওশন পান্না ও কর্মজীবী নারী সদস্য রীমা রানী দাস উপস্থিত ছিলেন।