রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) :
| আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৬ পিএম | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৭ পিএম
রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ

ইউরোপীয় ইউনিয়নের ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় স্ববল প্রকল্পের আওতায় চর রাজিবপুর উপজেলার কৃষিপণ্য উৎপাদক সমিতির সদস্যদের বসতবাড়ি ও আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণ উন্নয়ন কেন্দ্র (এটক) ও উপজেলা যুব কৃষিপণ্য উৎপাদক আাসোসিয়েশন  যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। চলতি বছর স্ববল প্রকল্পের আওতায় সারাদেশে ৩ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে  বুধবার (২৩সেটেম্বর) চর রাজিবপুর উপজেলার সমিতির সদস্যদের মধ্যে মোট ৪ হাজার ২০০টি ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলার কোদালকাটি, রাজিবপুর ও মোহনগঞ্জ  ইউনিয়নের ৮৪০ জন উপকারভোগীর প্রত্যেককে ১টি করে আম, নিম, পেয়ারা,কাঠালও মেহগনি গাছের চারা দেওয়া হয়। উপকারভোগীরা নিজ নিজ বসতবাড়ি ও আঙ্গিনায় এসব চারা রোপণ করবেন। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো: মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যাপক মোখলেছুর  রহমান এবং যুব উন্নয়ন কৃষিপণ্য উৎপাদক এ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ। গণ উন্নয়ন কেন্দ্রের (এটক) প্রতিনিধি এনামুল করিমসহ সমিতির সদস্যরা।

আয়োজকরা জানান, বসতবাড়ি ও আঙ্গিনায় ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

আপনার জেলার সংবাদ পড়তে