কয়রায় কারিতাস বাংলাদেশ ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে ডিআইডিআরএম কল প্রোগ্রামের আয়োজনে মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমুলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা আনসার ভিডিপির ট্রেনিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন সিবিএম গ্লোবাল। মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই কর্মশালায় অংশ গ্রহন করেন। মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সিবিএম গ্লোবালের প্রতিনিধি তানজিমা সাইফুল ও প্রকল্পের ব্যবস্থাপক জেমস রাজিব বিশ্বাস। কারিতাসের ফিল্ড অফিসার হাসিবুল ইসলাম টুটুলের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষক এস্কেন্দার আলী, আঃ হাকিম, মোঃ রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, মনিরুনেছা, প্রকল্পের মিল কর্মকর্তা এন্টোনি পলক হালদার, অ্যাপেক্স বডির সভাপতি শরিফুল ইসলাম মিল্টন, প্রতিবন্ধি নারী মর্জিনা খাতুন প্রমুখ।