খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৬ পিএম
খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। এতে কলেজের শিক্ষক, নবাগত শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার জেলার সংবাদ পড়তে