ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৩ পিএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ

নওগাঁর ধামইরহাটে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপিসহ দলীয় অঙ্গ সংগঠনের সমন্বিত উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় নেতা-কর্মীদের অংশগ্রহণে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়েল সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী সমাবেশের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জাহানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কায়সার বুলবুল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তাগণ দেশকে সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত করতে সর্বদা মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে