মহেশপুরে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আটক

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৩ পিএম
মহেশপুরে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে আটক করেছে মহেশপুর থানা-পুলিশ।বৃহস্পতিবার দুপুরে মহেশপুর শহরের একটি সেলুনের দোকান থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, বিএনপির হুদা শ্রীপুর কার্যালয় ভাংচুরের মামলায় সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে