কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার উপপরিদর্শক এস.আই সুজন বিশ্বাস মাদকবিরোধী অভিযানে সাফল্যের স্বীকৃতি হিসেবে আবারও জেলা পর্যায়ের দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। এই নিয়ে তিনি ৭ বার পুরুষ্কার পেলেন। সম্প্রতি কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাসিক সমন্বয় সভায় কর্মদক্ষতা মূল্যায়ন অনুষ্ঠানে মাদকদ্রব্য ২০২৬ কর্মদক্ষতা শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী দ্বিতীয়বারের মত পুরুষ্কার পেলেন। কুলিয়ারচর থানায় দায়িত্ব পালনের সময় বিভিন্ন মাদকবিরোধী অভিযানে সক্রিয়ভাবে মাদক উদ্ধারে ভূমিকা রেখে আসছেন। তার এই অংশগ্রহণে পরিচালিত বিভিন্ন অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি আইনের আওতায় এনেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে এই ধারাবাহিকতাভাবে স্বীকৃতি স্বরুপ ১৩ উপজেলার মধ্যে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।