চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর শিকিরচর গ্রামে পুকুরের পানিতে ডুবে সিফাত নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।;শুক্রবার (২৫ সেপ্টেম্বর-২০২৬) সকলের এ ঘটনা ঘটেছে। সিফাত ফারুক প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকলের অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটির পায়ের জুতা ভাসতে দেখা যায়। পরে পানিতে নেমে খোঁজাখুঁজি করে সিফাতকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।