গাইবান্ধায় বিদেশি পিস্তল গুলি ও ম্যাগাজিন উদ্ধার

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম
গাইবান্ধায় বিদেশি পিস্তল গুলি ও ম্যাগাজিন উদ্ধার

গাইবান্ধা সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত পৌনে তিনটার দিকে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গাইবান্ধা সদর থানাধীন সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি সারের গোডাউনের পাশে শিবপুর রোডের একটি কালভার্টের নিচ থেকে একটি সাদা রঙের কাটা প­াস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে লাল রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায় লোহার তৈরি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশি­ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

আপনার জেলার সংবাদ পড়তে