পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা চত্বর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে এক সমাবেশ মিলিত হয়।
জেলা বিএনপির সদস্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপির নেতা আব্দুল আজিজ, হাবিবুর রহমান মানিক, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, সামসুল ইসলাম মামুন, এস.এম.জাবেদ, মোঃ সহিদ মিয়া, শহিদুল ইসলাম বাবু, মাসুকুর রহমান, হাজী ফিরোজ মিয়া, বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, ফজলুর রহমান বুলেট, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহবায়ক মশিউর রহমান, কবির চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক জসিম শিকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, পৌর আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক রাশেল আহম্মদ, রনি আহম্মদ, শ্রমিক দলের আহবায়ক মাসুদ আলী, সদস্য সচিব লিটন পাঠান, ছাত্রদল নেতা ইমন খান, রিফাত খাঁ প্রমুখ। বক্তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।