কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্'র দশম মৃত্যুবার্ষিকীতে দোয়া

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৫ পিএম | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৫ পিএম
কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্'র দশম মৃত্যুবার্ষিকীতে দোয়া
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার (অব:) আ স ম হান্নান শাহ্'র দশম মৃত্যুবার্ষিকীতে ঘাগুটিয়া গ্রামের নিজ বাড়ি আঙ্গিনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার বাদ আছর অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, নাট্যকার অধ্যাপক আবু মহম্মদ রইস, কাপাসিয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর একেএম মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, জেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, বিএনপির সিনিয়র নেতা এম এ হাসেম চৌধুরী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবঃ আ স ম হান্নান শাহ্ ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোমিনুল ইসলাম।
আপনার জেলার সংবাদ পড়তে