শেরপুরে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪১ পিএম | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪১ পিএম
শেরপুরে  ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে হাফিজুর রহমান রাসেল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের ভাগলগর এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাফিজুর রহমান রাসেল জামালপুর জেলার পাথারিয়া এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে