ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৮ পিএম
ধামইরহাটে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলায় সিঁড়ি থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম উম্মে সাফি (৫২)। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আফজাল হোসেন এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে ওই গৃহবধূ নিজ বাড়ির সিঁড়ি দিয়ে ওঠা-নামার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেল কর্তরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসা চলাকালীন সময়ে প্রায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে আরও জানা গেছে, নিহত গৃহবধূ ও তার স্বামীর মধ্যে বেশ কিছুদিন থেকে পারিবারিক ঝামেলা চলছিল। হয়তো পারিবারিক কলহের কারণে মাথা ঘুড়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থানায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে পাশাপাশি থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে