দৌলতপুরের শিক্ষক সিদ্দিকুর রহমানের মৃত্যু

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ পিএম
দৌলতপুরের শিক্ষক সিদ্দিকুর রহমানের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে  ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে.....রাজিউন। 

 মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বিকেল পাঁচটায় তার নিজ এলাকায় হাকিমপুর গোরস্থান  ময়দানে সিদ্দিকুর রহমানের নামাজ শেষে তাকে দাফন করা হয়।

এতে উপস্থিত থেকে স্মৃতিচার  করে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা শিক্ষা অফিসার মোঃ মুস্তাক আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি মোঃএহসানুল হক, প্রাক্তন সভাপতি মোঃ ফিরোজ নুন। এছাড়া ও জানাযা নামাজে দৌলতপুরের শিক্ষক  বৃন্দ , বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সহ সর্বস্তরের মানুষ  অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে