চাঁদপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নে বিএনপির একক প্রার্থী নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৬ পিএম
চাঁদপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নে বিএনপির একক প্রার্থী নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একক প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি  শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় সভায় নির্বাচনকেন্দ্রিক কৌশল নির্ধারণ ও একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

​সভায় চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে কীভাবে প্রতিটি ইউনিয়নে যোগ্য ও একক প্রার্থী নিশ্চিত করা যায়, নেতৃবৃন্দ সে বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। দলের ঐক্য বজায় রেখে আগামী নির্বাচনে সাফল্য অর্জনে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে