সারাদেশে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় জাসাস আশাশুনি উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। জাসাস উপজেলা আহবায়ক সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফ ইমরান টিটোর সঞ্চালনায় সমাবেশে আলোচনা রাখেন, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, সাইদুল ইসলাম, ইয়াসিন হোসেন, ইবাদুল ইসলাম, বাকী বিল্লাহ বাবু, সাদ্দাম হোসেন, সোহাগ হোসেন, মনিরুল ইসলাম, শান্ত, আবু হোসেন আবু, রাকিবুজ্জামান রাকিব, শুভ, আছাদুল, নাজমুল, কুল্যা ইউনিয়ন আহবায়ক হাবিবুল ইসলাম হাবিব, সদস্য সচিব সবুজ হোসেন প্রমুখ।