দিনাজপুরের কাহারোল উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়নের বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও রণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে মধ্য মাঠে প্রায় ৯ মাস হতে ইউক্যালেকটার গাছ পড়ে থাকায় শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে। স্কুলের মাঠে গাছ পড়ে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত এবং এ্যাসেমপ্লি করতে পারেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
বুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার রায় বলেন, অনেক দিন আগে গাছটি অপসারনের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আবেদন দেওয়া হয়েছে। কিন্তু দূঃখের বিষয় আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর’২০২৬ইং পর্যন্ত গাছটি অপসারনের কোন ব্যবস্থা গ্রহন করেন নাই মাধ্যমিক শিক্ষা অফিস।
রনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফেরদোসী বেগম জানান, গাছটি মাঠের মধ্য খানে পড়ে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না।
এদিকে কাহারোল উপজেলা বন বিভাগের ডেপুনি রেঞ্চার ও (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র রায় এর সঙ্গে কথা হলে, তিনি বলেন আবেদনটি জেলায় পাঠানো হয়েছে মূল্য নির্ধারনের জন্য।
কাহারোল উপজেলা শিক্ষা অফিসার কেএমএ জিন্নাত আলীর সঙ্গে কথা হলে মূল্য নির্ধারন চিঠি পেলে গাছটি অপসারনের ব্যবস্থা গ্রহন করা হবে। শিক্ষার্থীরা বলেন, দ্রুত দুইটি স্কুলের মধ্য খান স্কুলের মাঠ হতে গাছটি অপসারনের জন্য জোড়দাবি জানানো হচ্ছে।