দৌলতপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে শিক্ষক আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৪ পিএম | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৪ পিএম
দৌলতপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে শিক্ষক আটক

কুষ্টিয়ার  দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোঃ গোলাম কিবরিয়া লালন (৫০) নামে এক শিক্ষককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া লালন ওই বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। তিনি প্রাগপুর পশ্চিমপাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিদ্যালয়ে দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক গোলাম কিবরিয়া লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন বলে অভিযোগ 

উঠেছে। প্রধানমন্ত্রী কে নিয়ে অশালীন  শিক্ষকের এমন মন্তব্যের পর শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে। বিষয়টি পরবর্তীতে সংশ্লিষ্টদের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে দৌলতপুর থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিক্ষককে আটক করার পর বিদ্যালয় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া তদন্তের পর নির্ধারণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে