দৌলতপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে

উৎসবমুখর পরিবেশে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং পর্যায়ের উদ্বোধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬, ০৫:৪৯ পিএম
উৎসবমুখর পরিবেশে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং পর্যায়ের উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরে ১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে আয়োজিত  অনুষ্ঠান থেকে দৌলতপুরে কৃষক কার্ড  কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ফেনী মূল কেন্দ্রের সাথে দেশের ৫৬টি জেলার দৌলতপুর উপজেলা সহ ৭৭টি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়। এর মধ্যে দৌলতপুর উপজেলাও সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল। দৌলতপুর কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সরাসরি সম্প্রচার দেখার বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃতৌহিদ বিন-হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃআমিনুল ইসলাম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃশওকত হোসেন ভূঁইয়া, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃআব্দুল করিম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মহসীন আলী এবং অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ টিপু সুলতান।

উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা শামীম রেজা মোল্লা,  উপজেলা বিএনপির সেক্রেটারি বিল্লাল হোসেন,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃশেরআলী সবুজ, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা,হারুন অর রশিদ হারুন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃসাইফুল ইসলাম) (শাহীন), সেক্রেটারি আহমেদ রাজু, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালিদুর রহমান,ছাত্রদলের আবহাওয়া মোঃ মাসুদুজ্জামান রুবেল, রহমান, সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষি কর্মকর্তা ও শিক্ষক, সাংবাদিক সহ গণ্যমান্য, ব্যক্তিবর্গ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক কৃষক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষক কার্ডের প্রাক-পাইলটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার পাইলট পর্যায়ে সারাদেশে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা কৃষি উপকরণ কেনার জন্য সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। উদ্বোধনের দিনই দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া ব্লকের মোট ১,৯১৩ জন তালিকাভুক্ত কৃষকের মধ্যে ১,৭৬৯ জন কৃষকের নিজস্ব অ্যাকাউন্টে সরাসরি ২,৫০০ টাকা করে জমা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সহায়তার টাকা পেয়ে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে