বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জিম্বাবুয়ে-বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টেস্ট দলের পাশাপাশি ওয়ানডেতেও নেতৃত্বে আছেন রহমত শাহ। আগামী শুক্রবার আবুধাবিতে শুরু হবে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এরপর জিম্বাবুয়েকে সাথে নিয়ে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে আফগানিস্তান এবং বাংলাদেশ। এরপর ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ আবুধাবিতে এবং শেষ ম্যাচ হবে শারজাহতে।
আফগানিস্তান টেস্ট স্কোয়াড-
রহমত শাহ (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ গুরবাজ, শহিদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক এবং উইকেটরক্ষক), ইসমাত আলম, কাইস আহমদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম সাফি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।
রিজার্ভ : বাহির শাহ মেহবুব, নাসের মারুফখিল, বিলাল সামি, বশির আহমদ।
আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড-
রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক এবং সহ-অধিনায়ক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি, ফজলহক ফারুকী, জিয়া উর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই,
রিজার্ভ : কাইস আহমদ।
আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড-
ইবরাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, মোহাম্মদ আকরাম, নুর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, শহিদউল্লাহ কামাল, ইজাজ আহমদজাই, রশিদ খান, আবদুল্লাহ তারাখিল, মুজিব উর রহমান, নুর আহমদ, ফজলহক ফারুকী, আবদুল্লাহ আহমদজাই, ফারিদ আহমদ মালিক।