পায়রা বন্দন কর্তৃপক্ষের সাথে বারভিডার বৈঠক

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম
পায়রা বন্দন কর্তৃপক্ষের সাথে বারভিডার বৈঠক

পায়রা বন্দর কর্তৃপক্ষের আমন্ত্রনে গতকাল বারভিডার প্রেসিডেন্ট জনাব আবদুল হক এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পায়রা বন্দর পরিদর্শন করেন।  পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, এর সাথে বারভিডার প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। আমন্ত্রীত অতিথি হিসেবে পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জনাব আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন (এমপি) উপস্থিত ছিলেন। বারভিডার  প্রেসিডেন্ট জনাব আবদুল হক পায়রা বন্দরে গাড়ি আমদানির উপযোগিতা, বন্দর অবকাঠামো, প্রশাসনিক কাঠামোগত এবং কাস্টমস সংক্রান্ত স্বক্ষমতা বিষয়ে আলোচনা করেন।  আলেচনায় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় বারভিডা-কে বন্দর উন্নয়নে প্রারাম্ভিক অংশিজন হিসেবে দেখতে চান বলে অভিমত  প্রকাশ করেন।

মাননীয় সংসদ সদস্য বন্দরকে সচল করার জন্য বারভিডার প্রতিনিধি দলকে আহবান জানান। এমপি মহোদয় রিকন্ডিশনড ইভি গাড়ির যৌক্তিক আন্দোলনে বারভিডাকে সহযোগীতার প্রতিশ্রুতি প্রদান করেন। বরিশাল কাস্টম কমিশনার জনাব অরুণ কুমার বিশ্বাস কাস্টমস সংক্রান্ত সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন। বারভিডার সেক্রেটারি জেনারেল জনাব রিয়াজুর রহমান অনলাইনে বিষয়ভিক্তিক আলোচনায় যুক্ত হন।  সভায় বারভিডার জনাব সাইফুল ইসলাম সম্রাট-ভাইস প্রেসিডেন্ট-১, জনাব সাইফুল আলম-ট্রেজারার, জনাব মোঃ গোলাম রাব্বানি (শান্ত)-কালচারাল সেক্রেটারি, কার্যনির্বাহী সদস্য জনাব হুমায়ুন কবীর ভূঁইয়া ও জনাব মোহাম্মদ জহির ইকবাল  এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বরিশাল কাস্টমস হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে