দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পাবনার চাটমোহরে গতকাল শনিবার (৩ অক্টোবর) বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে ওষুষ স্প্রে করা হয়। এদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চাটমোহর পৌর সভার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (পাবনা-সিরাজগঞ্জ) অ্যাডভোকেট অরিফা সুলতানা রুমা। এসময় পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ,পৌরসভার নির্বাহী প্রধান ও সহকারি প্রকৌশলী রাফিউল রাবী,প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল,লাইসেন্স পরিদর্শক মোঃ বাকিবিল্লাহ,প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল,চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,উপজেলা ভূমি অফিস চত্বর ও পৌর ভবন চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়।