কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, মাওলানা আবু তালেব, সিনিয়র শিক্ষক আব্দুল আলিম, বেলাল হোসেন বিএসসি, সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, রায়হানুল ইসলাম, রেজাউল করিম, রফিকুল ইসলাম ও মনিরুজ্জামান প্রমুখ।এছাড়া বক্তব্য রাখেন মাহবুবুর রহমান প্রভাষক জামালপুর আশেক মাহমুদ সরকারি কলেজ,নুর হোসেন, তারেক আজিজ, ফজলুল হক, আলমগীর হোসেন, হাফিজুর রহমান, মুকুল হোসেন ও রনি প্রমুখ। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অ্যাসোসিয়েশনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।