জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৬:৩৩ পিএম
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রাম হতে ছেড়ে আসা ইব্রাহীমাবাদগামী ৩৭ নং আপ ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে শনিবার (৩ অক্টোবর) সকালে অজ্ঞাতনামা(৩০) বছর বয়সী এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময় ছাদ থেকে পড়ে মো.মাহিদ(১৫) নামের আরো এক কিশোর গুরুতর ভাবে আহত হয়েছেন। আহত কিশোরকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.রবিউল ইসলাম বলেন, শনিবার সকালে জামালপুর সদর উপজেলার নন্দী ইটাইল চৌরাস্তা এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। আহত কিশোর কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার কুলগাও গ্রামের মৃত বাপ্পি মিয়ার ছেলে বলে জানাগেছে । অপরদিকে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি বলেন জানান ওসি রবিউল ইসলাম। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানার অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে