খুলনার রূপসা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা সরকারী বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর খান আহমেদুল কবির (চাইনিজ)। সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস শেখ, তরুণ সমাজ সেবক মোঃ মঈনুল ইসলাম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ সভাপতি খান মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, কোষাধ্যক্ষ আখতার খান, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, দপ্তর সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান, নির্বাহী সদস্য রবিউল ইসলাম তোতা, আঃ কাদের শেখ, সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সদস্য এস এম হোসাইন আহমেদ, তৌহিদুল ইসলাম কোচি, আল মাহমুদ প্রিন্স, চিত্তরঞ্জন সেন, গোলাম মোস্তফা, হাসানুজ্জামান মনি, আশিকুর রহমান বাবু। সভায় বিগত এক বছরের উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য বিবরণী উপস্থাপন করার পাশাপাশি ক্লাবের উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।