ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সরাইল উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ সরজমিনে পরিদর্শন করেছেন। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী গত শনিবার তিনি এ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ইউনিয়ন পরিষদে পৌঁছার পর উনাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন জনপ্রতিনিধিরা। পরিদর্শনকালে তিনি প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধির সাথে মতবিনিময় সভা করেন। পরে নিজ হাতে বৃক্ষরোপন করে সকলকে সবুজ পৃথিবী নিশ্চিত করণে উদ্ভুদ্ধ করেন। ইউনিয়ন গুলো হচ্ছে- শাহজাদাপুর, শাহবাজপুর, নোয়াগাঁও, কালীকচ্ছ, সরাইল সদর ও পানিশ্বর। এ সময় উনার সাথে ছিলেন জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু, স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মীরা। উপস্থিত সকলের উদ্যেশ্যে জেলা প্রশাসক বলেন, আমার দায়িত্বকালীন সময়ে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প দিয়েছি। আমার দরজা সকলের জন্য খোলা। যেকোন কাজে সরাসরি আমার কাছে যাবেন। মাঝখানে কাউকে কোন টাকা দিতে হবে না। অফিস থেকে শুরূ করে মাঠ পর্যায় পর্যন্ত যদি কেউ টাকা চায় আমাকে জানাবেন। পুকুরের ঘাটলা, কবরস্থানের উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নসহ জেলা পরিষদের আওতাধীন যেকোন ধরণের জন্য আপনারা আসুন।