নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেছেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। এই সিংড়ার কোথায়ও কোন রাজনৈতিক প্রতিহিংসা নেই। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি শান্তির সিংড়া গড়তে কাজ করছেন। আগামী ৫ বছরের মধ্যে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ঘোষণা দেন এমপি আনু। রোববার বিকেলে উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি হাফেজিয়া এতিমখানা ও বাখুন্দা এতিমাখানা মাদ্রাসা কর্তৃক পৃথক দুটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অনুষ্ঠ অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, আলহাজ্ব উপাধ্যক্ষ রেজাউল করিম মৃধা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, সিংড়া ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমূখ।