লোহাগড়া সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ১১:৫১ এএম
লোহাগড়া  সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মোঃ আসাদুজ্জামান আসাদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) লোহাগড়া সরকারি আদর্শ কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা ফলদ, বনজ, ঔষধী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক নেতা ও কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম রাশেদ, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট  নেওয়াজ আহমদ নজরুল ঠাকুর, লাহুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম নজরুল ইসলাম,  লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হেমায়েত হোসেন সহ  যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে