লক্ষীছড়ি বাজারে ফ্রিমেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৩:৪৫ পিএম
লক্ষীছড়ি বাজারে ফ্রিমেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ

খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ করা হয়েছে। ৪ অক্টোবর রোববার দিন ব্যাপি এ কার্যক্রম পরিচালনা করা হয়। লেঃ কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি, জোন কমান্ডার, লক্ষীছড়ি জোন-এর নির্দেশনায় লক্ষীছড়ি বাজারে স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অধিবাসীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় বলে জানা গেছে।

উক্ত মেডিকেল ক্যাম্পে লক্ষীছড়ি জোনের আরএমও কর্তৃক আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার অসহায় এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য এ ধরনের মানবিক চিকিৎসাসেবা স্থানীয় জনগণের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় ও দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে