কুড়িগ্রামের চর রাজিবপুরে ২ পুরিয়া গাঁজাসহ মোঃ নাসির (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চর রাজিবপুর থানাধীন ধুলাউরি এলাকায় জনৈক সোহেল রানার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ধুলাউরি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, নাসিরের কাছ থেকে ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত নাসিরকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার, রৌমারী সার্কেল মোঃ রাসেল কবির বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।