কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক গত ১৭ সেপ্টেম্বর বদলী হয়ে ঢাকাতে চলে গেছেন। গত ১৮ দিন ধরে উপজেলার ৮টি উপসহকারী ভূমি কর্মকর্তারা তাদের কাজকর্ম একেবারে স্থবির হয়ে পড়ে রয়েছে। যদিও সহকারী কমিশনার (ভূমি) বদলী হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অফিসের কাজকর্ম করার থাকলেও তিনিও কাজ করছে না বলে গ্রাহকদের অভিযোগ। জানা যায়, বাজিতপুর ভূমি অফিসে এই পর্যন্ত দুই শতাধিক আবেদন আটকে থাকার কারণে বিভিন্ন গ্রাহকরা খারিজ না পাওয়ার কারণে তারা সাব রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্ট্রি করতে পারছে না। এসব কারণে বাজিতপুরবাসী এখন জিম্মি দশার মধ্যে রয়েছে। বাজিতপুরবাসীর আশা অতি বিলম্বে সহকারী কমিশনার ভূমির পদটি পূরন হলে বাজিতপুরবাসী উপকৃত হতে পারে। এই ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ এই পদটি পদায়ন করবেন বলে বাজিতপুরবাসীর দাবি।