চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের চুরি যাওয়া ল্যাপটপ মিললো শ্মশানে

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৫:০১ পিএম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের চুরি যাওয়া ল্যাপটপ মিললো শ্মশানে

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি যাওয়া ১৭টি ল্যাপটপ ও এডাপটর মিললো শ্মশানে। সোমবার (৫ অক্টোবর) সকালে শরৎগঞ্জ বাজারের পাশে অবস্থিত শ্মশানে চটের বস্তায় পাওয়া গেল ল্যাপটপগুলো। সকালে এলাকার লোকজন শ্শানে কয়েকটি বস্তা দেখতে পান। এসময় শরৎগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে সেগুলো দেখে ল্যাপটপ রয়েছে। পুলিশ সেগুলো উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে স্কুলের প্রধান শিক্ষক গিয়ে সেগুলো স্কুলের চুরি যাওয়া ল্যাপটপ বলে সনাক্ত করেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান,গত ১১ ও ১২ সেপ্টেম্বর দিবাগত রাতের কোন এক সময়    এই চুরির ঘটনা ঘটে। প্রধান শিক্ষক জানান,১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্কুল ছুটির পর সবাই চলে যান। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আইসিটি শিক্ষক ল্যাব খুলে দেখেন কোন ল্যাপটপ নেই। জানালার গ্রিল কেটে চোর সবগুলো ল্যাপটপ নিয়ে গেছে। স্কুল ছুটিকালীন সময়ে এই চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিতঅভিযোগ দেওয়া হয়।   

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,সেগুলো শরৎগঞ্জ শ্মশানে বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করেছে। পরে বিস্তারিত জানানো যাবে।


আপনার জেলার সংবাদ পড়তে