কারাগারে থাকা আগৈলঝাড়ার দুই সাংবাদিক নেতার জামিন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৩:৪১ পিএম
কারাগারে থাকা আগৈলঝাড়ার দুই সাংবাদিক নেতার জামিন

বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা আগৈলঝাড়ার দুইজন সাংবাদিক নেতা জামিন পেয়েছেন। থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামি হয়ে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভি’র বরিশাল ব্যুরো প্রধান এফএম নাজমুল রিপন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন।

পরবর্তীতে বরিশালের একটি আদালতে ওই দুই সাংবাদিক নেতা আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেছিলেন। বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। সেই থেকে কারাবরনের পর সোমবার (৫ অক্টোবর) বরিশাল আদালতে ওই দুইজন সাংবাদিক নেতার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। পরবর্তীতে বিচারক তাদের জামিন মঞ্জুর করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে