কালীগঞ্জে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৭:৩২ পিএম
কালীগঞ্জে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম বলিদাপাড়া মাদরাসার উদ্যোগে হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত “আলোকিত মানুষের সন্ধানে” ৬ষ্ঠ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় বলিদাপাড়া মাদরাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ২৭ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম বলিদাপাড়া মাদরাসার পরিচালক মাওলানা ওসমান গণী।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ যশোরী, হাফেজ মাওলানা মাহবুব হাসান, জাহিদ হাসান, ইমরান হুসাইন, প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআন হিফজ ও কোরআনের শিক্ষাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে