দেবহাটায় আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রস্তুতি সভা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ৭ অক্টোবর, ২০২৬, ০৩:২৫ পিএম | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০৩:২৫ পিএম
দেবহাটায় আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রস্তুতি সভা

দেবহাটা উপজেলায় আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা  নির্বাহী অফিসার মিলন সাহা। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার এসআই বিলায়েত হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা পল্লী বিদ্যুতের এজিএম মাছুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার ফরিদ হোসেন, দেবহাটা বিজিবি ক্যাম্পের কমান্ডার  নুরুল ইসলাম, দেবহাটা আনসার ভিডিপির সহকারী কোম্পানি কমান্ডার নুর হোসেন, দেবহাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক অজয় কুমার, গাজীরহাট মন্দির কমিটির সাধারন সম্পাদক অলোক কুমার, দেবহাটা বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু দে, দেবহাটা ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ, দক্ষিণ পারুলিয়া মন্দির কমিটির সভাপতি ইউপি সদস্য অসীম কুমার প্রমুখ। সভায় শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, মহিলা ও পুরুষদের জন্য আলাদা প্রতিমা দর্শনের জায়গা রাখার জন্য সিদ্ধান্ত হয়। এছাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পৃথক ভিজিলেন্স টিম রাখা এবং আনসার ও পুলিশ বাহিনীর সমন্বয়ে প্রতিটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানানো হয়। সভায় উপজেলার ২১টি দূর্গাপূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে