নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে হুমায়ারা বেগম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ারা ওই বাড়ির লিটনের মেয়ে।
পরিবারের সদস্যদের অগোচরে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় হুমায়ারা। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার ওসি মো. হযরত আলী মিলন জানান, এ বিষয়ে থানায় কেউ অবহিত করেননি।