রূপসায় শহীদ ফখরুল স্মৃতি সংসদের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নৈহাটী ইউনিয়নের নেহালপুর ও শ্রীরামপুর অগ্রগামী মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশীদ। সভাপতিত্ব করেন, সাবেক ছাত্রনেতা ফারহাদ হোসেন। উদ্বোধন করেন, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, নৈহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম রনি, কবির শেখ, আতিউর রহমান, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, বাবলু রহমান সোনা, অন্তর হোসেন কালু, মোস্তাফিজুর শেখ, আলীনূর আকন, রাজু, মিকাইল, ওমর ফারুক, নিজাম, হারুন রশীদ, তৌহিদুল ইসলাম, ফয়সাল, আঃ রহমান, নয়ন, মোবারক, আনোয়ার হোসেন, বখতিয়ার শেখ, মোস্তফা মোল্লা, ইসলাম সরদার, সাগর প্রমুখ। ফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন, শ্রীরামপুর মিজান একাদশ, রানার্সআপ নেহালপুর ছাদ একাদশ।