কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর মহা সড়কে প্রতিদিন কোটি কোটি টাকার কাচা বাজারের শত শত ট্রাকে বিভিন্ন ধরনের আলু, মরিচ, চিচিংগা, কলা, সহ প্রায় ৪০ থেকে ৫০ প্রজাতির কাচা শাক সবজি এসে নামে প্রতিদিন ভোরে। আজ শনিবার সকালে কাচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলুর পাইকারি দাম ২২ টাকা, প্রতি কেজি পেয়াজের দাম ৩৫ থেকে ৩৮ টাকা, প্রতি কেজি চিচিংগার দাম ৬০ থেকে ৭০ টাকা, সহ প্রতিটি জিনিসের দাম কেজিতে পূর্বের তুলনায় ৭ থেকে ৮ টাকা বেড়ে গেছে। যা মধ্য বিত্ত গ্রাহক রা খুচরা বাজার থেকে তাদের নিত্ত প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে বলে অনেকে মন্তব্য করেন। জানা যায় ঐ এলাকার সব মানুষই কৃষক। কিন্তু তাদের নিত্ত প্রয়োজনীয় কাচা শাক সবজি ক্রয় করতে গিয়ে তাদের হিসাবে মিলছে না। এ দিকে পিরিজপুর বাজার থেকে প্রতিদিন ঢাকা, ময়মনসিংহ, বি-বাড়িয়া, চট্রগ্রাম সহ বিভিন্ন বিভাগীয় বাজার থেকে পাইকাররা এসে এ এলাকার কাচা শাক সবজি নিয়ে যায় শত শত ট্রাক দিয়ে। এ এলাকার গরিব কৃষক দেরে এসব কাচা শাক সবজি কিনতে অনেক সময় হিমসিম খেতে হচ্ছে। পিরিজপুর কাচা বাজারের কয়েক জন ইজারাদারের মধ্যে মোঃ আঙ্গুর মিয়া জানান, গত বছর ১ কোটির উপর এ বাজারটি এক বছরের জন্য ইজারা নিয়েছেন। এখন পর্যন্ত লাভের মুখ দেখতে পায় নি। লোকশানের মুখ এখন পর্যন্ত ঘুনতে হচ্ছে বলে উল্লেখ করেন।