জামালপুরের মেলান্দহে ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে কন্যা শিশু মেলা ১০ অক্টোবর বেলা ১১টায় স্বপ্ন শিশু পল্লীতে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন, সূচকর্ম, সাংস্কৃতিক প্রতিযোগিতার সভাপতিত্ব করেন-বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মহাসচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলী।
বক্তব্য রাখেন-আয়োজক কমিটির নির্বাহী সম্পাদক, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক মোশারফ হোসেন, কালচারাল ইউনিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিলিটারি, সাপ্তাহিক পল্লী বাণীর সম্পাদক মাহবুবুর রহমান, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান, কবি ও শিক্ষক জেবুন্নেছা কাকলি, শ্যামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জুয়েল রানা এবং দারুস সুন্নাহ আইডিয়ালের পরিচালক নুরুনবী ইসলাম প্রমুখ। বিকেল ৪টায় বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থপনায় ছিলেন-রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিদেনর সাংবাদিক শেখ ফরিদ।