দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও চালের ডিও বিতরণ করেছে

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:৪৮ পিএম
দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও চালের ডিও বিতরণ করেছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা এবং সরকারি চালের ডিও বিতরণ  হয়েছে। শনিবার (১০ অক্টোবর)  দুপুরে বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা ৪৩ টি মন্দির কমিটির নিকট সরকারি চালের ডিও বিতরণ  করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন এবং সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের  আহ্বায়ক পবন কুমার শীল।

বাংলাদেশ পূজা উদযাপন বিরামপুর উপজেলা সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু. সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কালী প্রসন্ন সরকার. পৌর শাখার সভাপতি বিপ্লব কুমার দাস সহ বিরামপুর উপজেলার ৪৩ টি মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৬শ কেজি চালের ডিও বিরামপুর উপজেলার ৪৩টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে