শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ০৪:৪৮ পিএম
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার(১১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার উপপরিচালক আিরিফা সিদ্দিকা, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, সভাপতি শেরপুর জেলা আইনজীবী সমিতি, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, শেরপুর প্রেসক্লাব সভাপতি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। আসন্ন শারদীয় দুর্গা পূজা সামনে রেখে জেলার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে সকল অংশীজন একাত্মতা প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে