ধামইরহাটে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ০৬:২১ পিএম
ধামইরহাটে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের আওতায় উদ্যোগ (টউণঙএ)  উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি আগ্রহী তরুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে তুলে ধরা হয়। জনতা ব্যাংক পিএলসি ধামইরহাট শাখার আয়োজনে ১১ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক বগুড়ার সহযোগিতায় ধামইরহাট উপজেলা প্রশাসনের তত্তাবধানে সকল ব্যাংক প্রতিনিধির অংশগ্রহণ করে। তরুণ উদ্যোক্তাদের করণীয়গুলো বিস্তারিত উপস্থাপন করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ। বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক সাজ্জাদ হোসেন উদ্যোক্তাদের প্রতি ব্যাংকের সহযোগিতার ধরণ সম্পর্কে বর্ননা করেন। জনতা ব্যাংক ধামইরহাট শাখার ম্যানেজার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী, সাধারণ সম্পাদক মোঃ হানজালা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজোয়ান হোসেন, নায়েবে আমীর মাও আতাউর রহমান প্রমুখ। তরুণ উদ্যোক্তারা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলে বাংলাদেশ ব্যাংক বগুড়া যুগ্ম পরিচালক সাজ্জাদ হোসেন তাদের প্রশ্নের সমাধান প্রদান করেন। এবং নির্ধারিত সময়ের মধ্যে উদ্যোক্তাদের যথাযথ ভাবে আবেদন করতে আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে