চরভদ্রাসনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৬:২১ পিএম
চরভদ্রাসনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা করেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্রমোহন হালদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সাহা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, চভেদ্রাসনন থানার এসআই গোলাম হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, উপজেলা তথ্য আপা মনিকা বসু এবং সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষা বিস্তার এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের সুস্থ, সুন্দর ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে