রাজশাহীর তানোরে ফ্যামিলি কার্ডের কার্য্যক্রমের দেশ ব্যাপি তথ্য সংগ্রহ বিষয়ক অবহিত করণ প্রেস কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় সমাজ কল্যান মন্ত্রনালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সাথে এক যোগে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তানোর উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয় ও উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে থেকে সম্পৃক্ত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান, তানোর উপজেলা সমাজ সেবা অফিসার শাহিদুল ইসলাম, তানোর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ওয়াজেদ আলী, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসের, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামশুল হক, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল রানা। এসময় আরো উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, কৃষকদল নেতা আব্দুর রাশিদ, চান্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাদারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কামারগাঁ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাষ্টার, বিএনপি নেতা ওবায়দুল, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর গোল্লা পাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান, তানোর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কামারগাঁ ইউপি যুবদলের আহবায়ক সেন্টু প্রমুখ। অনুষ্ঠান সার্বিক সহায়তা করেন আইটিসি অফিসার।