হাটহাজারীতে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:২৪ পিএম
হাটহাজারীতে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল মঙ্গলবার( ১৩ অক্টোবর) সকালে   আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসন ও  দূর্যোগ ব্যবস্থাপনা শাখা এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক বিষয়ক কার্যক্রম প্রদর্শন করা করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানে সহযোগীতা করেন হাটহাজারী ফাযার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ,শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন  প্রাকৃতিক ও মানব সৃষ্ট দৃর্যোগের বিষয়ে সকলে সচেতন থাকলে জানমালের অনেক ক্ষয়ক্ষতি কমে আসবে। প্রত্যেক অফিস ও ভবনে অগ্নির্নিবাপক ব্যবস্থা রাখতে হবে। আর এ ব্যবস্থার মেয়াদের প্রতি খেয়াল রাখতে হবে। দূর্যোগের বিষয় মানুষ সচেতন নয় বলে প্রতি বছর বিপুল সম্পদের ক্ষতি হয়ে থাকে।

আপনার জেলার সংবাদ পড়তে