“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথভাবে এ দিবসটি পালনের আয়োজন করে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সেবগাতুল্ল্যাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা প্রকৌশলী এমরান আহম্মেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আজগর হোসেন ছাব্বির, সিপিপি’র উপজেলা সমন্বয়কারী দেবাশীষ ঢালী, এনজিও প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, লিপিকা বৈরাগী, আব্দুর রাজ্জাক, রানু মন্ডল প্রমুখ। সভাটি পরিচালনা করেন উন্নয়ন সংস্থা জেজেএস এর উপজেলা সমন্বয়কারী শোয়াইব উদ্দীন। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।