কুড়িগ্রামে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
| আপডেট: ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ পিএম | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ পিএম
কুড়িগ্রামে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ লক্ষ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ,  কসমেটিকস ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দসহ ভূট্টু মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বৃহস্পতিবার ভোররাতে সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান  প্রতিরোধ অভিযানকালে একজন মাদক কারবারিসহ এসব চোরাচালানকৃত অবৈধ মালামাল জব্দ করা হয়। ধৃত ভূট্টু মিয়া নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মৃত ছবের মোল্লার পুত্র। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি।

আপনার জেলার সংবাদ পড়তে