ঝিনাইদহের শৈলকুপার নাগিরাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে পরিছন্নতা কর্মীর হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে। এই ব্যাপারে প্রধান শিক্ষক মুকুল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টার সময় স্কুলের পরিছন্নতা কর্মি ফরিদুল ইসলাম মুন্সি কে স্কুলে না পেয়ে তাকে মোবাইল ফোনে ফোন করলে তাকে পাওয়া যায়নি। কিছু সময় পর পরিছন্নতা কর্মী ফরিদুল ইসলাম স্কুলে এসে প্রধান শিক্ষকের রুমে আসলে তিনি তাকে আমার রুম থেকে বাহির হয়ে যাওয়ার জন্য ধাক্কা দেয়। সেই ঘটনা নিয়ে তার উপর পরিছন্নতা কর্মি ফরিদুল হামলা করে বলে তিনি দাবি করেন। পরিছন্নতা কর্মি ফরিদুল ইসলাম জানান আমি সকালে স্কুলে এসে সব কিছু পরিষ্কার করে বাসায় যাই বাসা থেকে আসতে একটু দেরি হওয়ায় আমি প্রধান শিক্ষকের রুমে গেলে আমাকে ঘাড়ে ধাক্কাও চড় মেরে আমাকে রুম থেকে বের করে দেয় আমি প্রধান শিক্ষকের উপর হামলা করিনি।তবে আমি তার হামলা ঠেকাতে যে দুজনের ভিতর হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাকিবুল হাসান খান দিপু জানান স্কুলে প্রধান শিক্ষকের সাথে পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে হাতা হাতির ঘটনা ঘটেছে শুনেছি। সবাইকে ঘটনাটি মীমাংসা করে নেয়ার জন্য বলেছি। এই ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ জানান,প্রধান শিক্ষক মুকুল হোসেন আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে আমি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।